[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

মেঘনায় অবৈধ চুনা কারবারি 'মামুনের লাগাম' টানবে কে?

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

 


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: একদিকে তীব্র গ্যাস সংকটে চুলা জ্বলছে না সোনারগাঁয়ের সাধারণ মানুষের বাসাবাড়িতে, রান্না বন্ধ থাকায় চরম দুর্ভোগে কাটাচ্ছেন গৃহিণীরা; ঠিক অন্যদিকে একই এলাকায় রাষ্ট্রীয় মূল্যবান সম্পদ গ্যাস চুরি করে অবাধে চালানো হচ্ছে অবৈধ চুনা কারখানা। তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনকে তোয়াক্কা না করে দিন-রাত মেগা চুরির এই মহোৎসব চলায় সরকারের কোটি কোটি টাকার রাজস্ব লোকসান হচ্ছে, যা এখন গোটা সোনারগাঁয়ের অন্যতম বড় ‘বিষফোড়া’ হয়ে দাঁড়িয়েছে।

​অনুসন্ধানে জানা গেছে, মেঘনার প্রতাপেরচর এলাকা জুড়ে গজে ওঠা এই অবৈধ চুনা কারখানার মূল কলকাঠি নাড়ছে প্রতাপেরচর এলাকার সফিক মোল্লার ছেলে চরম বেপরোয়া ও উশৃঙ্খল যুবক "মামুন মোল্লা।" 

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং তাঁর রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজীব অবৈধ গ্যাস সংযোগে চুনা কারখানার বিরুদ্ধে কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করলেও তোয়াক্কা করছে না মামুন। প্রশাসনকে সম্পূর্ণ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ও তোয়াক্কা না করে তাদের অবৈধ সাম্রাজ্য চালিয়ে যাচ্ছে।

​তিতাসের মূল সরবরাহ লাইন থেকে বিপজ্জনক ও অবৈধ উপায়ে সংযোগ নিয়ে মামুন তার চুনা কারখানায় ২৪ ঘণ্টা অঝোরে গ্যাস ব্যবহার করছে। ফলে একদিকে জাতীয় সম্পদ অপচয় হচ্ছে।

অন্যদিকে পাশ্ববর্তী আবাসিক গ্রাহকরা পর্যাপ্ত গ্যাস পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। শুধুই কি গ্যাস চুরি? মামুনের অন্যায়ের প্রতিবাদ করলে কিংবা অবৈধ সংযোগ বিচ্ছিন্নে আইনশৃঙ্খলা বাহিনী ও তিতাস কর্তৃপক্ষ উদ্যোগ নিলে মামুন আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। সে সরাসরি প্রশাসনকে দেখে নেওয়ার হুমকি দেয় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের বদলি করে দেওয়ার আস্পর্ধা দেখায়।

​নিজের অপরাধ ও অপকর্ম আড়াল করতে এই বেপরোয়া যুবক বহুমুখী চক্রান্তে মেতে উঠেছে। একদিকে সে স্থানীয় এমপির নাম ভাঙিয়ে নিজের প্রভাব জাহির করার চেষ্টা করছে, যার ফলে জনপ্রতিনিধির সার্বিক ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে।

অন্যদিকে, তার এই বেপরোয়া গ্যাস চুরির খবর যাতে পত্রিকায় না আসে, সেজন্য গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে নানাবিধ মিথ্যা অপপ্রচার, কুৎসা রটনা ও কাদা ছোড়াছুড়ি শুরু করেছে।

​প্রশাসনকে তোয়াক্কা না করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর বৃদ্ধাঙ্গুলি দেখানো এই উশৃঙ্খল যুবকের চরম ঔদ্ধত্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন প্রতাপেরচর ও মেঘনা এলাকার সাধারণ ভুক্তভোগী মানুষ। রাষ্ট্রীয় সম্পদ চুরির এই মেগা কেলেঙ্কারী বন্ধে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে ফুঁসে উঠেছেন স্থানীয়রা। অবিলম্বে তিতাস গ্যাস কর্তৃপক্ষের মাধ্যমে মামুন মোল্লার বিরুদ্ধে কোটি কোটি টাকার সরকারি সম্পদ চুরির নিয়মিত ফৌজদারি মামলা দায়ের, তাকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন