[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

জামপুরে বিএনপি নেতার মাদক সেবনের ছবি ভাইরাল, প্রশাসনে তদন্তের দাবি

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন


 

সোনারগাঁ প্রতিনিধি : ​নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পেচাইনা এলাকায় এক বিএনপি নেতার মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকে স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ, আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।


​স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবির ব্যক্তি পেচাইনা এলাকার বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে একটি বড় মাদক নিয়ন্ত্রণ সিন্ডিকেটের সঙ্গে জড়িত। তবে উত্থাপিত অভিযোগের বিষয়ে তার কোনো মন্তব্য বা বক্তব্য পাওয়া যায়নি।


​স্থানীয়রা জানান, ওই ব্যক্তিকে সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়ার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে নিয়মিত ও সক্রিয়ভাবে দেখা যায়। রাজনৈতিক পরিচয়ের বলয় ব্যবহার করে তিনি পেছনে মাদক কারবারসহ নানা অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন কি না, তা নিয়ে এখন নানা প্রশ্ন উঠছে।


​তাছাড়া, অতীতে এলাকায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সাবেক সংসদ সদস্য রেজাউল করিমের বাড়িতে বসবাসকারী কয়েকজনের ওপর হামলা এবং বাড়িঘর ভাঙচুরের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


​সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ছবিটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সকল অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন