যুবদল নেতা অলির হার্ট সার্জারীর ব্যয় বহন করলেন যুবদল নেতা সজিব ও সোনারগাঁও বিল্ডার্স
সোনারগাঁ প্রতিনিধি : জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে বাইপাস সার্জারির জন্য ভর্তি হয়েছেন। সার্বিক চিকিৎসার ব্যয় ও সহযোগিতায় এগিয়ে এসেছেন স্থানীয় সংসদ সদস্যের সুযোগ্য সন্তান, রাজনৈতিক সচিব এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব এবং সোনারগাঁও বিল্ডার্সের নেতৃবৃন্দ। শারীরিক অসুস্থতার এই কঠিন সময়ে পাশে দাঁড়ানো নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করা হয়েছে।
জানা গেছে, ওপেন হার্ট/বাইপাস সার্জারির প্রয়োজনীয়তা দেখা দিলে তাৎক্ষণিকভাবে চিকিৎসার সমস্ত আর্থিক ও সার্বিক সহায়তার হাত বাড়িয়ে দেন রাজনৈতিক সচিব এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব ও সোনারগাঁও বিল্ডার্স পরিবার।
হাফেজ অলি বলেন , শুকরিয়া, আলহামদুলিল্লাহ! কঠিন এই মুহূর্তে মাননীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এর সুযোগ্য সন্তান খায়রুল ইসলাম সজিব ভাই, সোনারগাঁও বিল্ডার্সের নেতৃবৃন্দ এবং সোনারগাঁও উপজেলা বিএনপি ও যুবদলের সকল রাজপথের সহযোদ্ধারা যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আল্লাহ তাআলা যেন তাঁদের সকলকে এর উত্তম প্রতিদান দান করেন।
বর্তমানে জাতীয় হৃদরোগ চিকিৎসাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় সকলের কাছে দ্রুত সুস্থতার (শিফা) জন্য দোয়ার আহ্বান জানানো হয়েছে। মহান আল্লাহ পাক যেন দ্রুত রোগমুক্তি দান করে পুনরায় রাজপথের সামাজিক ও রাজনৈতিক কর্মাকাণ্ডে ফিরে আসার তৌফিক দান করেন এই শুভকামনা জানিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

একটি মন্তব্য পোস্ট করুন