[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে হোটেল মালিককে জরিমানা, ফের সংযোগের চেষ্টা

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন



সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করায় একটি হোটেল কর্তৃপক্ষকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। তবে প্রশাসনের অভিযানের রেশ কাটতে না কাটতেই পুনরায় অবৈধ সংযোগ স্থাপনের পাঁয়তারা চালানোর গুরুতর অভিযোগ উঠেছে মালিকপক্ষের বিরুদ্ধে।

​রবিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার পিরোজপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ওই রেস্টুরেন্টে এই অভিযান পরিচালিত হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট 

তরিফ আল তাওহিদ নেতৃত্বে পরিচালিত এই অভিযানে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কারিগরি দল ও সোনারগাঁ থানা পুলিশ সহায়তা প্রদান করে।


​অভিযানকালে দেখা যায়, রেস্টুরেন্টটি কোনো বৈধ অনুমোদন ছাড়াই মূল পাইপলাইন থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সংযোগ গ্রহণ করেছে। এ অপরাধে হোটেল মালিক আলামিনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং স্পটেই সংযোগটি বিচ্ছিন্ন করে দেওয়া হয়।


​অভিযান সফল হলেও স্থানীয় মহলে নতুন করে অসন্তোষ ও চাঞ্চল্য ছড়িয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানিয়েছে, ভ্রাম্যমাণ আদালত এলাকা ত্যাগ করার কয়েক ঘণ্টার মধ্যেই হোটেলের পেছনের অংশ দিয়ে পুনরায় সংযোগ নেওয়ার প্রস্তুতি শুরু করেছে হিরাজিল হোটেলের মালিক পক্ষ। স্থানীয়দের দাবি, ইতিপূর্বেও একাধিকবার এই রেস্টুরেন্টে সংযোগ বিচ্ছিন্ন করা হলেও মাত্র কয়েক দিনের ব্যবধানে তা পুনরায় রহস্যজনকভাবে সচল হয়ে যায়।

​এ বিষয়ে  নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিফ আল তাওহিদ জানান, অবৈধ গ্যাস সংযোগের কারণে রাষ্ট্র বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। আমরা নিয়মিত তদারকি করছি এবং সম্পদ রক্ষায় আমাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। পুনরায় সংযোগ নেওয়ার চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


​হোটেল মালিক আল আমিনের বিরুদ্ধে স্থানীয়দের তোলা অন্যান্য অভিযোগের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী এই ধরনের কর্মকাণ্ড বন্ধে এবং গ্যাস চোরদের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা গ্রহণে প্রশাসনের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন